Apan Desh | আপন দেশ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ আগস্ট ২০২৬

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রির্পোট অনুমাননির্ভর বলে জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিবেদনটি তিনি এখনও পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর। ফলে এমন তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন দেখছে না সরকার।

আরও পড়ুন <<>> মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রফতানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

তিনি বলেন, (জাতিসংঘের প্রতিবেদনে) সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement