Apan Desh | আপন দেশ

জাতিসংঘ

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহবান পরিবেশমন্ত্রীর

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহবান পরিবেশমন্ত্রীর

চারণভূমি সুরক্ষা ও টেকসই ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।  বুধবার (২৬ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ-এর “Restoration of Rangelands and the Well-being of Pastoralist Communities” শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহবান জানান। খাস ও কমিউনিটি জমির সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

০৬:১৮ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

ভূমির সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

ভূমির সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি । তিনি বলেন, ভূমিকে পরিবেশগত ব্যয় হিসেবে নয়, অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (২৪ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমি অবক্ষয় কমাতে কাজ করছে। এ লক্ষ্যে মাটির উর্বরতা, বনভূমি, জলাবদ্ধতা, পাহাড়ি ভূমিক্ষয়, উপকূলীয় লবণাক্ততা এবং নদীভাঙনের মতো বিষয়গুলোকে জাতীয় পরিকল্পনায় গুরুত্ব দেয়া হচ্ছে।

০৬:৩৯ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

দশ বছরের পথ ১০ সপ্তাহের অতিক্রম করেছি: পররাষ্ট্রমন্ত্রী

দশ বছরের পথ ১০ সপ্তাহের অতিক্রম করেছি: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিজয় বাংলাদেশের বিজয়। এ বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এ সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এ পথ ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। বৃহস্পতিবার (০৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ব্যক্তিরা নিরলসভাবে কাজ করেছেন।

০৭:৩৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পিপিপি মডেল উপস্থাপিত

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পিপিপি মডেল উপস্থাপিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল তুরস্কে উপস্থাপন করা হয়েছে। এ মডেল তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-এ আয়োজিত এক প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেন। ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক ওই সেশনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরা অংশ নেন।

০৮:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

জাতিসংঘের হরমুজ খোলার প্রস্তাবে রাশিয়া–চীনের ভেটো

জাতিসংঘের হরমুজ খোলার প্রস্তাবে রাশিয়া–চীনের ভেটো

হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। জানা গেছে, কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটির খসড়া একাধিকবার সংশোধন করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় ছিল, যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পরে তা সরিয়ে ফেলা হয়। এমনকি ‘প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি’ সংক্রান্ত অংশও বাদ দিয়ে চূড়ান্ত খসড়ায় কেবল প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার কথা রাখা হয়।

১২:৪০ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে সংঘাত তীব্র হয়ে উঠেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, এ অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দামে। এফএওর সাম্প্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ২.৪ শতাংশ বেড়েছে। এটি টানা দ্বিতীয় মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা।

০৮:৩৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement