Apan Desh | আপন দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৯, ১৪ জুন ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি শনাক্ত

ছবি: আপন দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে জ্বালানি লোড করার পর পরীক্ষা চলাকালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এতে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (১৪ জুন) বিদ্যুৎকেন্দ্রের মিডিয়া কর্মকর্তা সৈকত আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দাবি, ত্রুটি সংশোধন করার সঙ্গে সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) জ্বালানি লোড করার পর 'কোল্ড রান' পরীক্ষা চলাকালে এ সমস্যা ধরা পড়ে।

সৈকত আহমেদ বলেন, কোল্ড রান পরীক্ষা চলাকালে সিস্টেমে যখন চাপ দেয়া হচ্ছিল, তখন একটি যান্ত্রিক ত্রুটি চিহ্নিত হয়। এতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়। 

আরও পড়ুন<<>>নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমস্যাটি সামান্য এবং ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। সমাধান হলেই খুব দ্রুত সিস্টেমের কার্যক্রম আবার শুরু হবে বলে জানান তিনি।

রূপপুরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রুশ কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে রুশ প্রতিষ্ঠান রসাটম কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

তবে রসাটমের এক প্রতিনিধি জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বা চালুকরণের এ ধাপে এমন সমস্যা স্বাভাবিক ঘটনা। আমরা সমস্যাগুলো খতিয়ে দেখে সমাধান করি। এরপর সিস্টেম যখন পুরোপুরি কাজ করে, তখন উৎপাদনে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়