Apan Desh | আপন দেশ

রাজধানীর ১০তলা ভবনের ছাদে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:৫৭, ২৫ মে ২০২৬

রাজধানীর ১০তলা ভবনের ছাদে আগুন

ছবি: আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদসংলগ্ন জাপান গার্ডেন সিটির পাশের একটি ১০তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়,  সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাক হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ভবনটির ছাদে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের ছাদে স্টাফদের থাকার জন্য একটি কক্ষ রয়েছে। সেখানে ফেলে রাখা জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন <<>> মেট্রোরেলে প্রবীণ-বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ২৫ শতাংশ ছাড়

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি এবং ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তারা আরও জানান, দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়