ছবি : আপন দেশ
হালনাগাদ ভোটার তালিকা-২০২৬ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।
হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, দেশের বর্তমান পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের) ভোটার ১ হাজার ২৪৩ জন।
গত ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোটা ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ২০২৬ সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন। এ নিয়ে দেশের বর্তমান ভোটার সংখা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। ফলে দেশে মোট ভোটার বেড়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ।
এর আগে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৪ মে দেশের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন : ঢাকাকে এক নম্বর শহর গড়ে তোলা সম্ভব : সালাম
ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































