Apan Desh | আপন দেশ

প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (০১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। শনিবার (০২ মে) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

১১:৫০ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ঘুষ লেনদেনের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঘুষ লেনদেনের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কারণ দেখিয়ে এ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। তিন কর্মকর্তারা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো। ‎

০৬:১৭ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য দেন। মো. আসাদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা দায়ের করা হয়েছিল, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

০৫:৫৪ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement