হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখিয়েছেন ভোটাররা। একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন ফলাফলের সমীকরণ। বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিচিত মুখ সবকিছুকে ছাপিয়ে ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা। খুলনা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা-২ থেকে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-১ আসনের জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী হেরে গেছেন। এ ছাড়া এনসিপির সারজিস আলম, বিএনপি নেতা এম এ কাইয়ুম, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু হেরে গেছেন।
০৫:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার