Apan Desh | আপন দেশ

‘সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৭, ১ এপ্রিল ২০২৬

‘সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি হচ্ছে’

ছবি: আপন দেশ

সংবিধান সংশোধনে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। বুধবার (০১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি একথা জানান।  

সরকারি ও বিরোধীদলের আইন বিশেষজ্ঞরা এ কমিটিতে থাকবেন বলে আশা করছেন চিফ হুইপ। 

আরও পড়ুন<<>>মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

নুরুল ইসলাম মণি আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এ চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়