Apan Desh | আপন দেশ

ছুটির দিন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ। আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন মানুষ। সোমবার (০১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ। তবে আজও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর রাস্তাঘাটও ফাঁকা। রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার চিরচেনা ব্যস্ত রূপ।

০৪:১৪ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ

শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে কম ভ্যাকেশন ব্যবস্থায় কাজ করতে হবে শিক্ষকদের। রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সরকারি কলেজের শিক্ষকরা ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করছেন। তবে এ সংজ্ঞা পরিবর্তনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয়।

০৩:৫৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি পরবর্তী সময়ে অন্য কোনো কার্যদিবসে সমন্বয় বা ‘পুষিয়ে নেয়ার’ সুযোগ দিয়েছে সরকার। যেসব কারখানা এ ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তী সময়ে যে কোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে এ ছুটি পুষিয়ে নিতে পারবে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

০৯:৫১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা

সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত-কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সরকার কর্তৃক নির্বাহী আদেশে ২ (দুই) দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

০২:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement