ছবি: আপন দেশ
দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্বাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। তাদের উদ্দেশ্য ছিল যাতে তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন।
কিন্তু সে আনুষ্ঠানিক স্বাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক স্বাক্ষাৎ পেয়ে যান। এসময় তারা সরাসরি তাদের দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনে আনুষ্ঠানিকতা না দেখিয়ে, অত্যন্ত বিনয়ের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন।
আকস্মিক এ অনানুষ্ঠানিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এসময় তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।
আরও পড়ুন <<>> জ্বালানি সাশ্রয়ে আট সিদ্ধান্ত বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদনটি গ্রহণও করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বরাবর সে আবেদন পত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১,৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সকল শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেয়া হয়নি। এতে করে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































