কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি
বিসিএস (কৃষি) ক্যাডারভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তাকে অতিরিক্ত কৃষি অফিসার ও সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার। যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে উন্নিত হবে।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির বুধবারের (০২ সেপ্টেম্বর) সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৩৫,০০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উদ্যানতত্ত্ববিদ এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক রয়েছেন।
০৬:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার