Apan Desh | আপন দেশ

জ্বালানি সাশ্রয়ে আট সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়ে আট সিদ্ধান্ত বৃহস্পতিবার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ বিবেচনা করছে সরকার। সাপ্তাহিক ছুটি বাড়ানো, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু এবং অফিস সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে আলোচনায়।

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে অন্তত আটটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত একদিন যোগ করা বা কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া অফিসের কাজ আগে শুরু করা বা মোট কর্মঘণ্টা কমানোর বিষয়ও বিবেচনায় আছে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে। সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। এদিকে সারা দেশের স্কুলে সশরীরের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন <<>> ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী

তিনি বলেন, ভবিষ্যতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থার কাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানগুলো বছরের শেষে পরীক্ষা শেষ করলেও বোর্ড পরীক্ষা পরের বছরের এপ্রিল ও জুনে নেয়া হয়।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়