Apan Desh | আপন দেশ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন গাড়ি কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন গাড়ি কেনার অনুমোদন

ছবি: সংগৃহীত

সরকারি খরচে কৃচ্ছ্রসাধনের কড়াকড়ি চলছে চার বছর ধরে। আর্থিক সংকটের কারণে সরকারি দফতরে নতুন গাড়ি কেনা বন্ধ রাখা হয়েছে। কিন্তু সে নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে ৯ জেলার এসিল্যান্ডের গাড়ির জন্য ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আর্থিক সংকটে গত ৪ বছর ধরে সরকারি দফতরে নতুন গাড়ি কেনা বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিধিনিষেধের ফাঁকফোকরে আমলারা বায়নার পসরা সাজালেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তেমন সাড়া মেলেনি। এরমধ্যেই নির্বাচনের মাসখানেক আগে সরকারি দফতরে গাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়।

এদিকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ভোটের মাঠ চষে বেড়াতে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার কথা জানায় ভূমি মন্ত্রণালয়। অবশেষে ভোটের কয়েকদিন আগে নিষেধাজ্ঞার মধ্যেই নতুন গাড়ি কেনার অনুমোদন দিলো অর্থ মন্ত্রণালয়।

আপাতত ৯ জেলার সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) দেয়া হচ্ছে কেবিন পিকআপ। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা। যেখানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে গুণতে হবে বাড়তি ১১ কোটি ১৮ লাখ টাকা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়