Apan Desh | আপন দেশ

গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩৮, ২৮ জানুয়ারি ২০২৬

গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীকে কুপিয়ে জখম

রাজধানীর কদমতলীতে গণসংযোগকালে কাজী মারিয়া ইসলাম বেবি নামের জামায়াতে ইসলামীর এক নারীকে রামদা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত নারী জামায়াতের রুকন ও মহিলা নেত্রী বলে জানা গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কাজী মারিয়া ইসলাম বেবি গণমাধ্যমকে জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারের অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন তারা। এ সময় কয়েকজন তাদের বাধা দেন এবং জয়নুল আবেদীনকে তারা চেনেন না বলে বিভিন্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও জানান, একটি সরু গলির মধ্যে প্রবেশ করলে হঠাৎ কেউ তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে তিনি দেখতে পাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।

আরও পড়ুন : গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

তিনি বলেন, ‘জামায়াতের একজন নারীকর্মী আহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ