Apan Desh | আপন দেশ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান প্রধান উপদেষ্টার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান প্রধান উপদেষ্টার

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। পোপকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন কয়েক ডজন বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

ইতিমধ্যেই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিশ্ব নেতারা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় আড়াই লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা ভ্যাটিক্যানের।

এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগদান শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ‌শুক্রবার ইতালির রোমে পৌঁছান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১