Apan Desh | আপন দেশ

ইতালি

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের স্বজনরা আত্মগোনে

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের স্বজনরা আত্মগোনে

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাক করে মাদারীপুর সদর উপজেলার খালাসীকান্দি গ্রামের মনিরুল হাওলাদার। এঘটনার পর তার গ্রামের বাড়ি থেকে পালিয়েছে তার পরিবার। ঘটনা জানাজানি হওয়ার পর হামলার ভয়ে পরিবারটি আত্মগোপনে চলে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন।

০৭:৩০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও এক কন্যা সন্তান। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন তার একমাত্র ছেলে। নিহতের পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে বাবুলের প্রবাসী বন্ধু একই গ্রামের শাহাদাত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জানা যায়, জীবিকার সন্ধানে ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল। স্ত্রী-সন্তান নিয়ে প্রবাসে গড়ে তুলেছিলেন সুখের সংসার। কিন্তু দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুহূর্তেই শেষ হয়ে গেল সে স্বপ্ন। ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় স্ত্রী ও কন্যাসহ নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে।

০৪:১০ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফর স্থগিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে। এখনও সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি রয়েছে। তবে আশা করছি দ্রুত সকল কাজ সম্পন্ন হবে। তিনি জানান, এর আগে ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতার কারণে ইতালির প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত হয়েছিল।

০৯:৩৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

গাজায় গণহত্যায় জড়িত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

গাজায় গণহত্যায় জড়িত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের পক্ষে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হয়েছে। মেলোনিকে এ অভিযোগে ‘গণহত্যায় সহযোগিতার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ তথ্য  জর্জিয়া মেলোনি নিজেই জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। এটিই এ পরিস্থিতি নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য। তবে আন্তর্জাতিক আদালত থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা আসেনি। মেলোনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রোসেতো ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে। এখানে ‘অভিযুক্ত’ বলতে তিনি বোঝান, আদালতকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কোনো অপরাধ সম্পর্কে সতর্ক করা হয়েছে।

০৩:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement