Apan Desh | আপন দেশ

বিসিএসের প্রশ্নফাঁসে আরও ২ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২২, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০৪, ২৭ নভেম্বর ২০২৪

বিসিএসের প্রশ্নফাঁসে আরও ২ জন গ্রেফতার 

বিসিএসসহ সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নবফাঁসের ঘটনায় এবার বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা ২ জন হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।

তিনি জানান, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
 
সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গত ৮ জুলাই আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়