৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত। সোমবার (০৬ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষায় আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সূচি অনুযায়ী, ৯ এপ্রিল বাংলা (প্রথম পত্র), ১২ এপ্রিল বাংলা (দ্বিতীয় পত্র), ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
০৫:৪৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার