Apan Desh | আপন দেশ

বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:১১, ২৮ জানুয়ারি ২০২৪

বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। উপনেতা করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এমপি।

রোববার (২৮ জানুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরী দায়িত্ব পালনের অনুমোদন দেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম প্রজ্ঞাপন জারি করেন।

আরও পড়ুন>> বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় সংসদে ‘সরকারি দলের বিরোধীতাকারী’ সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে রিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ‘স্বীকৃতি’ প্রদান করেছেন।”

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান