Apan Desh | আপন দেশ

সংসদ উপনেতা

বিশেষ ব্যবস্থায় গঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ 

বিশেষ ব্যবস্থায় গঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এখন সবার চোখ নতুন সংসদ ও সরকার গঠনের দিকে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে এবারের পুরো প্রক্রিয়াটিতে বেশ কিছু সাংবিধানিক ব্যতিক্রম দেখা যাচ্ছে। সংসদীয় রীতি অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী সংসদের স্পিকার। কিন্তু এবার চিত্র ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি জনসমক্ষে নেই। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারান্তরীণ। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পরিচালনা করতে পারেন। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। 

০২:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement