জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি: রুহুল আমিন
দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার। শনিবার (০৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
০৫:৩৩ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার