Apan Desh | আপন দেশ

সংসদ নেতা

সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ

সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নির্ধারিত কার্যসূচি স্থগিত করে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে সময় ও প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে ব্যাপক বাদানুবাদ ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। রোববার (২৯ মার্চ) সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, স্পিকারের পরামর্শ অনুযায়ী তিনি ‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে নোটিশ উত্থাপন করছেন। তিনি আশা প্রকাশ করেন, এটি আলোচনার জন্য গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে সংবিধান সংস্কার নিয়ে আলোচনার দাবি তোলেন। 

০৮:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

মঙ্গলবার বিএনপি সংসদীয় দলের নেতা নির্বাচন করবে: আইন উপদেষ্টা

মঙ্গলবার বিএনপি সংসদীয় দলের নেতা নির্বাচন করবে: আইন উপদেষ্টা

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলেই নতুন মন্ত্রিসভা শপথ নেবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ শপথ পরিচালনা করবেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে।

০৪:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement