Apan Desh | আপন দেশ

এবার বাংলাদেশে দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২৬ নভেম্বর ২০২৩

এবার বাংলাদেশে দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

ফাইল ছবি

উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে ইতোপূর্বে নেপালসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় চলতি মাসে বাংলাদেশেও নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এই কমিউনিস্ট দেশটি। তবে, ঢাকায় দূতাবাস বন্ধ করা হলেও শিগগিরই তা আবার চালু করা হবে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি দেখা হয়।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত সপ্তাহে ঢাকা ত্যাগ করেন।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের