আমির খসরু। ফাইল ছবি
সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
আরও পড়ুন <<>> বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত তৌফিক ইমরোজ খালিদী
সর্বশেষ বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আমির খসরুর স্বজনরা জানিয়েছেন সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী শোক প্রকাশ করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































