ফাইল ছবি
সাবেক দুই সেনা কর্মকর্তা-লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয।
সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন<<>>রাষ্ট্রদ্রোহ মামলায় আয়াস-রিমিসহ ৪ জনের রিমান্ড
জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তবে, তাদের ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































