Apan Desh | আপন দেশ

অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৮, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩০, ২৫ মার্চ ২০২৬

অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার (২৫ মার্চ) তিনি নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি।

আরও পড়ুন <<>> ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশার পাশাপাশি তিনি কিছু সময় সাংবাদিকতাও করেছেন।

আপন দেম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন