Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্ট

আপিল বিভাগে প্রবেশে বাধা, অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের

আপিল বিভাগে প্রবেশে বাধা, অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। িবৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল` রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন যৌথ সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। 

০৯:২৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা

সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত-কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সরকার কর্তৃক নির্বাহী আদেশে ২ (দুই) দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

০২:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩ পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোট সচিবালয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং যানবাহন অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্তকরণে সরকারের মঞ্জুরি নিদের্শক্রমে জ্ঞাপন করছি।

০২:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement