Apan Desh | আপন দেশ

নোটিশ

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (০৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

০৫:৫৬ পিএম, ৩ মে ২০২৬ রোববার

আইজিপি বাহারুলকে অপসারণে আইনি নোটিশ

আইজিপি বাহারুলকে অপসারণে আইনি নোটিশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে। এ অপসারণের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে একটি তদন্ত হয়েছিল। সে তদন্তের জন্য ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম এসেছে। এ কারণে তাকে তার পদ থেকে সরাতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।

০৬:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে ফজলুর রহমানকে বিএনপির শোকজ

জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে ফজলুর রহমানকে বিএনপির শোকজ

জুলাই অভ্যুত্থান নিয়ে অশ্লীন ও নীতিবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। গত ৫ আগস্টের পর থেকেই তপ্ত বক্তব্য দিয়ে আসছেন ছাত্রলীগের সাবেক নেতা যিনি বিএনপির রাজনীতিতে জড়িত। টেলিভিশনের টক-শো ছাড়াও বিভিন্ন সভা-সমাবেশে তার দেয়া বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ নিন্দার ঝড় উঠে। ৭১’সালের মহান মুক্তিযুদ্ধে স্বপক্ষে কথা বলে আসছিলেন তিনি। এ পর্যায়ে তিনি জুলাই বিপ্লবের চেতনায় আঘাত এনেছেন।

০৫:৪২ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement