Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ২৯ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ৩৪৮ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৬ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮৩ জন।

অন্যদিকে বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৭৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬৮৭ জন।

আরও পড়ুন <<>> সব জেলায় ১ বছরের মধ্যে ডায়ালাইসিস চালু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের একজন করে রোগী রয়েছে।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়