Apan Desh | আপন দেশ

ভয়ে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভয়ে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

গাজায় ধ্বংসযজ্ঞ চালানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে আসছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। মেয়র এটাও বলেছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় নিউইয়র্কে নামলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে। 

মেয়রের হুমকি মাথায় নিয়েই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দিয়েছেন তিনি। ভাষণ দেয়ার পরপরই নিউইয়র্ক ছাড়েন নেতানিয়াহু। সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।

তবে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহবান জানান।

আরও পড়ুন<<>>আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করবেন।  সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিজে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভ থেকে আজ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়