Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধের শঙ্কায় বাড়ল তেলের দাম

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১১ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধের শঙ্কায় বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে অব্যাহত হামলার উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২.২০ ডলারে দাঁড়ায়। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলার হয়।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র নতুন তথ্যে দেখা গেছে, অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩৭টি জাহাজে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরেও এ পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ওমানের উপকূলে তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইউকেএমটিও ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আরও পড়ুন <> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

এলএসইজি বিশ্লেষকরা ১০ নভেম্বরের এক নোটে বলেছেন, এমনকি কোনও সমঝোতা হলেও এ জলসীমায় যান চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করবে মাইন অপসারণ, বিমার খরচ এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেয়ার ওপর।

এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত ৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে। 

অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ থেকে রাশিয়ার তেল শোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রথমবার আলোচনায় বসেছেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়