Apan Desh | আপন দেশ

আক্কেলপুরে ভেজাল বীজ-কীটনাশক বিক্রির দায়ে জরিমানা 

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ১১ নভেম্বর ২০২৬

আক্কেলপুরে ভেজাল বীজ-কীটনাশক বিক্রির দায়ে জরিমানা 

ছবি: আপন দেশ

জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলার কাশিরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম।  

 এ সময় কাশিরা বাজারে রাপসা ভেটেরিনারি স্টোরে মেয়াদোত্তীর্ণ ব্র্যাক আলু বীজ বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন<<>>সাজেকে ইউপিডিএফ’র শেষ দুর্গের পতন

এছাড়া একই এলাকায় দিওল বাজারের মামুন ট্রেডার্স এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ব্র্যিক আলু বীজ ও কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে মেয়াদোত্তীর্ণ আলু বীজ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেয়া হয়। মামুন ট্রেডার্সকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেয়ার‌ও নির্দেশ দেয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সরজমিনে ঐ দুই দোকানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া মামুন ট্রেডার্সের কাছ থেকে এ ধরনের ভেজাল আলু বীজ বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়