ছবি : সংগৃহীত
নতুন করে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। এবার তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্দোলনের ঘোষণা দিতে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে।
দলের প্রতিষ্ঠাতা ও জাতীয় আহবায়ক অভিজিৎ দীপক বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। দলটির সহ-আহবায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ককরোচ জনতা পার্টি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পাশাপাশি জ্ঞানেশ কুমার ও তার বিরুদ্ধে অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া, আসন্ন নির্বাচন সাময়িক স্থগিত রাখা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ২০২৫ সালের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কমিটির হেফাজতে দেয়ারও দাবি করেছে দলটি।
আরও পড়ুন<<>>প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবি মমতার
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পর ককরোচ জনতা পার্টি এ কর্মসূচি0 ঘোষণা করে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। কমিশনের দাবি, লিখিত মতামত ও অভ্যন্তরীণ পর্যালোচনা বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। গত এক বছরের সব চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টি এর আগে শিক্ষা ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন করেছিল। এবার নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল দলটি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































