ছবি : আপন দেশ
লক্ষ্মীপুর জেলায় গ্রাম আদালতে গত চার মাসে এক হাজার ৮০২টি নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এসময় ১১৪৭ টি মামলা নিস্পত্তি হয়েছে।
এসময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৮৬ হাজার ৮০০ শত টাকা। মামলা দায়েরের ক্ষেত্রে নারীর অংশ গ্রহন ৪১%।
গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুল হক। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যার পরিচালনায় সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার বক্তব্য রাখেন।
আরও পড়ুন <<>> কাটাখালী রেলস্টেশনে ৪ মাস ধরে বিদ্যুৎ নেই, ভোগান্তিতে যাত্রীরা
এস এম মেহেদী হাসান বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।
তিনি বলেন, গ্রামে ঘটে যাওয়া ছোট বিরোধ নিয়ে জেলায় এসে মামলা দায়ের করলে অর্থ ও সময় নষ্ট নয়। গ্রাম আদালতে মামলা করলে অর্থ সাশ্রয় নয় এবং মামলা ৩ মাসে নিষ্পত্তি করা হয়। তাই আশা গ্রামের নিরীহ মানুষ ছোট বিরোধ হলে যেন গ্রাম আদালতের সহযোগীতা চায়। আমরা ইতিমধ্যে গ্রাম আদালত সক্রিয় করতে নানান উদ্যোগ নেয়া হয়েছে। অনেক ইউনিয়নে সরকারী অর্থায়নে এজলাস বসানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































