Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৪, ৭ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেল দর ৮২ ডলার ছাড়িয়ে গেছে। 

শুক্রবার (০৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৪৯ ডলারে স্থির হয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী বা ডব্লিউটিআই ক্রুডের দর ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন : আজ দেশের বাজারে স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এ বিলে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়