Apan Desh | আপন দেশ

নিগার সুলতাকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিগার সুলতাকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিসিবি

ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অনেক ক্রিকেটার। এ নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিসিবির বোর্ড সভাপতি তামিম ইকবাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী দলের ক্রিকেটারদের সঙ্গে এ বৈঠক হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের এক ক্রিকেটার জ্যোতির আচরণকে ‘স্বৈরাচারী’ বলেও মন্তব্য করেছেন।

তিনি বলেন, সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।

আরেক ক্রিকেটারের অভিযোগ, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তিনি বলেন, এক ম্যাচে বল আমার কাছে আসার আগেই চিল্লানো শুরু করেন অধিনায়ক। এরপর ঘাবড়ে গিয়ে মিস করি আমি। তখন তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। শুধু তাই নয়, মাঠের বাইরেও তিনি যেভাবে মানসিক নিপীড়ন করেন, আমি মাঝেমাঝে আল্লাহর কাছে বিচার দিই। বলি, অভিশাপ লাগে যেন।

আরও পড়ুন <<>> এশিয়ান গেমসে ১১ বছরের শিশুর ইতিহাস 

এসব অভিযোগের পাশাপাশি সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে ঘটনার পর টি-টোয়েন্টিতে আর দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইল করে জানিয়েছেন। 

পরবর্তী অধিনায়ক এবং কোচিং প্যানেলে নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়া কথা। 

আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ নারী দলের। সফরের আগে গুরুত্বপূর্ণ এ বৈঠক নারী দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে সে দিকে তাকিয়ে নারী বিভাগ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়