Apan Desh | আপন দেশ

‘আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ২০ মে ২০২৬

আপডেট: ১৬:৫৬, ২০ মে ২০২৬

‘আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ অঞ্চলটির বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (২০ মে) আইআরজিসি তাদের ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসন চালানো হলে, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলটির অনেক বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের ধ্বংসাত্মক হামলা আপনাদের গুঁড়িয়ে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধানে কোনো চুক্তি না হলে, ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর এ সতর্কবার্তা দিল রেভল্যুশনারি গার্ড।

দুই পক্ষই যুদ্ধ বন্ধে প্রস্তাব বিনিময়ের পাশাপাশি পরস্পরের বিরুদ্ধে হুমকি বাড়িয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আরও পড়ুন : ইরানে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আইআরজিসি বলেছে, আমেরিকান-জায়নবাদী শত্রুকে জানতে হবে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুই সেনাবাহিনীর পূর্ণ সক্ষমতা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলেও, আমরা এখনো ইসলামী বিপ্লবের পূর্ণ শক্তি প্রয়োগ করিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়