ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (০৪ মে) বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭২ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১২ আসনে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। এ বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়। গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
আরও পড়ুন<<>>হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা ট্রাম্পের
সকালে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। যদিও, সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন, নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়েই উত্তপ্ত রাজনীতির মাঠ।
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা-মাটি-মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































