Apan Desh | আপন দেশ

আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ১৪ নভেম্বর ২০২৬

আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা

ছবি : সংগৃহীত

বিশ্বের ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুনের ভয়াবহতা ও পরিবেশগত ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় ১২০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ।

রাজ্যটিতে চলতি নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন <> টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দাম

জরুরি অবস্থার আওতায় চারণভূমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আগুন নেভানো ও নতুন করে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত সম্পদ ও জনবল নিয়োগ করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে, খরায় শুকিয়ে যাওয়া গাছপালা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। 

এতে মানুষের জীবন, বনাঞ্চল ও উৎপাদনশীল কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে। 

চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়