ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। ‘
রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাম্প্রতিক ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত রয়েছেন জেনে স্বস্তি পেলাম। তাদের অব্যাহত নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।’
তিনি আরও লিখেছেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের ঘটনা স্পষ্টভাবে নিন্দা করা উচিত।’
এর আগে শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
পরিস্থিতি সম্পর্কে অবগত এক আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন : সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন জমা আরও ৬ মাস পেছাল
ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































