Apan Desh | আপন দেশ

সন্দেহভাজন হামলাকারীদের বিষয়ে যে তথ্য জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১১, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৩৪, ২৬ এপ্রিল ২০২৬

সন্দেহভাজন হামলাকারীদের বিষয়ে যে তথ্য জানালেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজে সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে তিনি এ তথ্য জানান।

রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এ সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেছেন।’

এর আগে শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির হিলটন নামের একটি হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এর পরপরই জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেয়া হয় অতিথিদেরও।

ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিকট শব্দের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এসময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরে জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে নৈশভোজের স্থান থেকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সেখানে থাকা দুই হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়