Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী শিশুরা পাবে হামের টিকা

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৪, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:২৫, ১৯ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী শিশুরা পাবে হামের টিকা

উত্তরের শেষ  জেলা পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা । শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইন চলবে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কনফারেন্সে এ তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

এ সময় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান  জানান,পঞ্চগড় জেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৫শ ২৭ জন  শিশু পাবে হাম-রুবেলা টিকা। জেলার ৩টি পৌরসভা সহ ৫ উপজেলার ১১০৯টি  টিকাদান কেন্দ্র ১১ দিন ব্যাপী চলবে এ টিকাদান ক্যাম্পেইন। 

আরও পড়ুন<<>>সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

এদিকে সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় জেলার সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু'রা। 

তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এ সময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ