Apan Desh | আপন দেশ

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ২৬ এপ্রিল ২০২৬

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ রোববার (২৬ এপ্রিল) রাতে ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা ও মিডল ইস্ট আই।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

ইরানের পক্ষ থেকে বলা হয়, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। 

তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।

আরও পড়ুন : ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

এদিকে, ইসলামাবাদ শহরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেয়া হয়েছে এবং সড়কগুলো এখন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা স্থগিত রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়