ছবি: আপন দেশ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬' শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (২৬ এপ্রিল) সকালে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে, এম জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান।
আরও পড়ুন<<>>আ.লীগ নেতার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা
কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন ও কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার এসময় উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































