Apan Desh | আপন দেশ

নৈশভোজে বিকট শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১১, ২৬ এপ্রিল ২০২৬

নৈশভোজে বিকট শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও সরিয়ে নেয়া হয়। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামের এক হোটেলে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। আলোচনার এ পর্যায়ে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়েছে, এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নৈশভোজ থেকে সরিয়ে নেয়া হয়।

ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ হাজারো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পর মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিতদের অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

আরও পড়ুন<<>>চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।

নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুল জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস তাদের আটকে রেখেছে। প্রতিবেদনে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘হোয়াইট হাউস পুল’ হলো সাংবাদিক, আলোকচিত্রী এবং প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কার্যক্রম কভার করার দায়িত্বে থাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা