ছবি : আপন দেশ
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি ও এ বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবর্তায় এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এদিকে, বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানি প্রবেশের আগেই হাওর অঞ্চলে ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে।
আরও পড়ুন : সাগর-রুনি হত্যা: তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল
আবহাওয়া অধিফতরের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































