ছবি : আপন দেশ
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।’
রোববার (২৬ এপ্রিল) একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশই পাস হয়েছে।’
তিনি বলেন, ‘কয়েকটি প্রকল্পে শর্তসাপেক্ষে কিছু বিষয় আছে, আর কিছু তদন্তের বিষয় আছে। সচিবলায়ে নতুন ভবন নির্মাণ বিষয়ে ভিন্ন প্রস্তাব আছে। বিগত সময়ে নেয়া প্রকল্পগুলো রিভিউ করতে হবে।’
আরও পড়ুন : ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট, সাশ্রয়ী হতে হবে। ব্যয়ের খাত যথাযথ কি-না এবং যেসব প্রকল্প নেয়া, সেগুলো জনবান্ধব কি-না, সেটা বিবেচনা করতে হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































