Apan Desh | আপন দেশ

উত্তাল শাহবাগ, শিক্ষক-পুলিশ মুখোমুখি 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:২৪, ২৬ এপ্রিল ২০২৬

উত্তাল শাহবাগ, শিক্ষক-পুলিশ মুখোমুখি 

ছবি : আপন দেশ

নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রোববার (২৬  এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা। 

মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ফলে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে আন্দোলন চলমান ছিল।  

এসময় তারা, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু আমাদের এখনো নিয়োগপত্র দেয়া হয়নি। এমনকি কিছু জানানো হয়নি।’

আরও পড়ুন : বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা জানান।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়