ছবি : আপন দেশ
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বেকারত্ব দূর করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। সবার ভাবনাগুলোকে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। আমি যেন নিরাশ না হই সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না, সেগুলো কি বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে নাকি শিক্ষার উন্নয়ন ঘটাতে পারছে?’
তিনি বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে মেধাসম্পদ হারিয়ে যাচ্ছে নাকি সঠিকভাবে ফিরেও আসছে, সেই বিষয়ে সঠিক পরিসংখ্যান করতে হবে।’
আরও পড়ুন : সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন জমা আরও ৬ মাস পেছাল
তিনি আরও বলেন,‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে, ফলাফল অক্টোবরের মাঝামাঝি আর জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়গুলো ডাকে। এ পদ্ধতির কারণে প্রত্যেকের জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে। ইউজিসিকে অনুরোধ করব, কখন শিক্ষার্থীদের ভর্তি করাবেন আর কখন তারা পাস করে বের হবে, এ বিষয়ে সমন্বয় করবেন।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































