Apan Desh | আপন দেশ

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী টমাস আসলে কে?

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৬, ২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী টমাস আসলে কে?

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বন্দুকধারীর হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। 

এফবিআই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শটগানধারী এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার কিছু পরে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। 

ট্রাম্প লিখেছেন, আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে। এরপরই আরেক পোস্টে হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেন ট্রাম্প।

ছবিতে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ। ৩১ বছর বয়সী যুবকের নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করে একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন<<>>নৈশভোজে বিকট শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

হামলা কারী কোল টমাস অ্যালেনের পরিচয়

প্রতিবেদন অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা।  তিনি প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন। 

জানা গেছে, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কিছু প্রতিবেদনে তাকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবেও উল্লেখ করা হয়েছে।  তবে এ বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ